বিশ্ব ইজতেমাতে সাকিব আল হাসান

গাজীপুরের তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। আজ ১৯ জানুয়ারি রবিবার বেলা ১১টা ৪৯ মিনিটে শুরু হয় মোনাজাত। মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা জমশেদ।
এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে বিশ্ব ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তাইজুল ইসিলাম, শামসুল রহমানশুভসহ কয়েকজন ক্রিকেটার।

তারা টঙ্গীতে ইজতেমা ময়দানে বিদেশি তাঁবুতে অবস্থান করছেন। আজ রবিবার সকালে আখেরি মোনাজাতে তারা অংশ নেন। এখন ইজতেমা ময়দানে চলছে আখেরি মোনাজাত।
জানা যায়, সাকিব আল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান ও শাহরিয়ার নাফীস এখন ইজতেমা ময়দানে রয়েছেন।
এর আগে গতকাল শনিবার রাতে তারা পৌঁছান বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার (নিজামউদ্দিন মারকাজ) শূরা সদস্য ও মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।
জানা যায়, সাকিবদের সঙ্গে মুশফিকুর রহিমও শনিবার ইজতেমা ময়দানে গিয়েছিলেন। তবে জরুরি কাজ থাকায় তাকে আবার বাসায় ফিরতে হয়। 

No comments

Theme images by Storman. Powered by Blogger.